মা হওয়ার পর থেকে ওজন বেড়ে যাওয়ায় বারবার শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী বিপাশা বসুকে (Bipasha Basu)। সম্প্রতি বছর দশেক আগের একটি সাক্ষাৎকারের ভিডিও ফের ভাইরাল হয়েছে, যেখানে তখন ছোটপর্দার অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তাঁকে “পেশিবহুল পুরুষালি” বলে মন্তব্য করেছিলেন। সেই সময় বিপাশা ছিলেন বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী— নিয়মিত শরীরচর্চা করে নির্মেদ চেহারা বজায় রাখতেন, বাহুতে ছিল পেশির রেখা। কিন্তু ম্রুণালের মতে, *“এমন চেহারার মেয়েকে কোনও ছেলে পছন্দ করে না।”*
ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই ম্রুণাল সোশ্যাল মিডিয়ায় লিখলেন— “বন্ধ করুন।” তবে বিপাশা পাল্টা জবাব দিতে ছাড়েননি। নিজের পেশির প্রশংসা করে তিনি লেখেন, *“তুমি পেশি বানাও। এটা দেখতে সুন্দর লাগে, মানসিক ও শারীরিক ভাবে শক্তি বাড়ায়। কিন্তু আমাদের পুরনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের বলিষ্ঠ দেখতে চায় না।”*
বিপাশার (Bipasha Basu) এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি শুধু নিজের শরীর নিয়ে নয়, নারীর শক্তি ও সৌন্দর্য নিয়ে সমাজে প্রচলিত ধ্যানধারণার বিরুদ্ধেও সওয়াল তুলেছেন। তাঁর কথায়, সুস্থ ও বলিষ্ঠ থাকা সৌন্দর্যেরই অংশ, যা লিঙ্গভিত্তিক ধারণার দ্বারা বেঁধে রাখা উচিত নয়।
আরও পড়ুন: Election Commission: নবান্ন বনাম নির্বাচন কমিশন, চাপে মুখ্যসচিব, ৪ আধিকারিকের ভবিষ্যৎ অনিশ্চিত
Image source-Google