নৈহাটির বড়মায়ের মন্দিরে বুধবার হাজির হলেন অভিনেতা দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। দু’জনই লাল পোশাকে সেজে পুজো দিলেন ‘ধূমকেতু’ ছবির মুক্তির আগে। তাঁদের সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, আবহসঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ছবির অন্যান্য সদস্যরা।
পুজো চলাকালীন দু’জনকে পাশাপাশি বসে হাসি-আলাপে মগ্ন দেখা যায়। সরাসরি সম্প্রচারে ভক্তরা তাঁদের এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পুরোহিতের হাত থেকে ফুল নিয়ে যুগল অঞ্জলি দেন, আরতি করেন এবং সিঁদুরের মঙ্গলটিকা পরেন।
পুজোর পর ছাদে উঠে হাত ধরাধরি করে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। বাইরে তখন উপচে পড়া ভিড়—সবাই এক ঝলক দেখার জন্য ব্যাকুল। চারিদিকে ‘দেশু’ ধ্বনি।
এর আগে ট্রেলার মুক্তির দিনও নজরুল মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি। ছবিমুক্তির আগের দিনও তাঁদের ভালোবাসা ও উচ্ছ্বাসে ভরা মুহূর্ত ভক্তদের মনে নতুন করে জাগিয়ে দিল ‘ধূমকেতু’–র জন্য প্রত্যাশা।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মুরগির পদ
Image source-Google