দীর্ঘ এক দশক পর ফের এক ফ্রেমে ফিরলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির নাম **‘ধূমকেতু’**। একসময় গুঞ্জন ছিল, ব্যক্তিগত সম্পর্ক ভাঙনের পর আর একসঙ্গে কাজ করবেন না তারা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ— শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, আর দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে।
গত ৪ আগস্ট ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পোশাকে রংমিল, হাতে হাত রেখে মঞ্চে হাজির হন দেব-শুভশ্রী। দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে, অনুরাগীরাও আবেগে ভাসেন। মঞ্চে একে অপরকে খুনসুটিতে জড়িয়ে কখনও পুরনো ছবির প্রসঙ্গ, কখনও ব্যক্তিগত রসিকতায় মাতেন তারা। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।
তবে আনন্দের পাশাপাশি শুরু হয় কটাক্ষ— মূলত শুভশ্রীর স্বামী রাজ ও দেবের সঙ্গিনী রুক্মিণীকে ঘিরে। মিম ও নেতিবাচক মন্তব্যে ভরে যায় অনলাইন প্ল্যাটফর্ম।
এই পরিস্থিতিতে দেব প্রকাশ্যে রাজ, রুক্মিণী ও শুভশ্রীর কাছে ক্ষমা চান। তাঁর ভাষায়,
> “আমরা এত বছরের রাগ-ঝগড়া ভুলে সিনেমার স্বার্থে এক হয়েছি। দর্শক আমাদের এইভাবেই দেখতে চান। মঞ্চে ওঠার আগে বলেছিলাম, নেতিবাচক কিছু নয়— ইতিবাচক দিকটাই দেখাতে হবে।”
তিনি আরও জানান, রাজ ও রুক্মিণী সবকিছু সুন্দরভাবে সামাল দিয়েছেন। তবে প্রযোজক হিসেবে নিজের দায় স্বীকার করে দেব বলেন,
> “প্রযোজক হিসাবে আমি তিনজনের কাছেই ক্ষমা চাইছি। কিছু মানুষ শুধু ভিউ পাওয়ার জন্য মিম বানিয়েছেন।”
যদিও দেবের মতে, যত সমালোচনা হবে, ততই তাঁর ছবির প্রচার বাড়বে। তাই আপত্তি থাকলেও ছবির স্বার্থে তিনি অভিযোগ করছেন না।
আরও পড়ুন: Koneenica Banerjee: ঋতুপর্ণা সেনগুপ্তের ‘জাবরা ফ্যান’ কনীনিকা, পর্দার জন্যই নাকি ঝগড়া!
Image source-Google