সঞ্জয় কপূরের মৃত্যুর পরে করিশ্মা কপূর (Karishma Kapoor) ও তাঁর প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের সম্পর্ক নিয়ে উঠে এসেছে একাধিক অজানা তথ্য। এক পুরনো সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছিলেন, করিশ্মার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর।

 

২০০৩ সালে করিশ্মা (Karishma Kapoor) ও সঞ্জয় বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। পরে ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৭ সালে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে। প্রিয়ার আগের বিয়ের মেয়ে সাফিরা এবং সঞ্জয়ের সঙ্গে প্রিয়ার ছেলের নাম অ্যাজ়ারিয়াস।

 

সাক্ষাৎকারে প্রিয়া বলেছিলেন, “আমি করিশ্মাকে লোলো বলে ডাকি। ও আমাদের বাড়িতে চা খেতে আসে, নৈশভোজেও যোগ দেয়। এমনকি আমাদের সঙ্গে ভ্রমণেও গিয়েছে। আমরা ওদের (সামাইরা ও কিয়ান) মায়ের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করি। আমাদের মধ্যে পারিবারিক বন্ধন রয়েছে।”

 

সন্তানদের সম্পর্ক নিয়েও প্রিয়া জানান, “সামাইরা ও সাফিরা খুব ভালো বন্ধু। কিয়ানকে খুব ভালবাসে আমার ছেলে অ্যাজ়ারিয়াস। সামাইরা ও কিয়ান দু’জনেই ভাঙা পরিবার থেকে এসেছে, তাই ওরা খুব আবেগপ্রবণ।”

 

সন্তানদের ভালো রাখাই তাঁদের সবার মূল লক্ষ্য বলে জানিয়ে প্রিয়া বলেন, “ওদের একটা নিরাপদ ও ভালবাসায় ভরা জীবন দেওয়াটাই আমাদের দায়িত্ব।”

আরও পড়ুন: Abhishek Banerjee: শুভেন্দুর ‘নামজপ’ বিতর্কে রাজনৈতিক তাপমাত্রা চড়ল, কটাক্ষে মুখর তৃণমূল শিবির

Image source-Google

By Torsha