কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। স্টাইল ও পোশাকের পাশাপাশি আলোচনায় এসেছে তাঁর উজ্জ্বল ও নিখুঁত ত্বকও। তবে এই সৌন্দর্যের পিছনে কোনও দামি প্রসাধনী নয়, রয়েছে একাধিক ঘরোয়া টোটকা। মা শ্রীদেবীর কাছ থেকেই শিখেছেন ত্বকের যত্নের নানা প্রাকৃতিক উপায়।
আরো পড়ুন: Menstrual Cycle: ঋতুচক্রে কীভাবে রাখবেন মনের খেয়াল?
ত্বক পরিষ্কার রাখা, স্টিম নেওয়া, স্কিনজ়িং, টোনিং ও ময়েশ্চারাইজ়িং—এ সবই জাহ্নবীর (Janhvi Kapoor) রোজকার রুটিনের অংশ। রোদে বেরোনোর আগে নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করেন তিনি। ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখেন অভিনেত্রী।
জাহ্নবী নিয়মিত ফলের তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। এক চামচ টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে তাতে কলা বা স্ট্রবেরি ম্যাশ করে দেন। এই ফেসপ্যাক ত্বক এক্সফোলিয়েট করে ও আর্দ্রতা ধরে রাখে। ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।
তাঁর প্রিয় উপাদানের মধ্যে একটি হল কমলালেবুর রস। এতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ট্যান দূর করে। কাজের ব্যস্ততার মধ্যেও কিছু সময় বের করে জাহ্নবী মুখে আমন্ড অয়েল মালিশ করেন। এই তেল রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বককে নরম ও সতেজ রাখে। জাহ্নবীর মতে, দামি স্কিনকেয়ার নয়, বরং ঘরোয়া উপায়েই সম্ভব সুন্দর, কোমল ও সুস্থ ত্বক পাওয়া।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন করিনা কাপুর খানের প্রিয় সিন্ধি কারি
Image source-Google