বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। তাই বাড়িতে বানিয়ে নিন করিনা কাপুর খানের প্রিয় সিন্ধি কারি যা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে এবং রসনাতৃপ্তিও ঘটাবে।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ-

বেসন (ছোলা আটা): ১ কাপ

গরম জল: ২ কাপ

তেল: ২ টেবিল চামচ

জিরে: ১ চা চামচ

সর্ষে গোটা: ১ চা চামচ

মেথি: ১ চা চামচ

হিং: হাফ চা চামচ

সবজি (আপনার পছন্দ অনুযায়ী)

আলু: ২ টি (ছোট ছোট করে কাটা)

বিনস: ১ কাপ (ছোট ছোট করে কাটা)

গাজর: ১টি (ছোট ছোট করে কাটা)

কারি পাতা: ১২ টি

লাল লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

তেঁতুল বাটা: ১ টেবিল চামচ (টক স্বাদ বাড়াতে)

ঘি- ২ টেবিল চামচ

প্রণালী:

 

প্রথমে বেসন ও গরম জল একসাথে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। একটি পাত্রে তেল গরম করে জিরে, সরষে, মেথি ও হিং ফোড়ন দিন। এবার কেটে রাখা সবজিগুলো কড়ায় দিয়ে নুন দিয়ে নেড়ে নিন। সাঁতলে এলে এতে বেসনের পেস্ট দিন। এবার মাঝারি আঁচে ঢেকে ১৫ মিনিট সবজি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করুন। এবার আলাদা একটা কড়ায় ঘি গরম করে তাতে কারি পাতা ফোড়ন দিন আর সেই ফোড়ন ঢেলে দিন বেসন-সবজির মাখোমাখো গ্রেভিতে। দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে কম আঁচে ২ মিনিট রাখুন। এই গরমকালে ভাতের সঙ্গে খেলে দিব্যি জমে যাবে। এতে শরীরও ঠান্ডা থাকে।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ঝিঙে দিয়ে এই মুখরোচক খাবার

Image source-Google

By Torsha