মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে পয়লা আগস্ট থেকে এক মাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আর বুধবার অর্থাৎ ৭ ই আগস্ট শ্রমিক সংগঠনের সভাপতি অনুপম মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রয়েল গার্ডেন বাঙ্গুয়েট হলে এই রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি এদিন।যেখানে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।
মানবিক এই কর্মসুচি পালনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন,- রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি সহ উপস্থিত ছিলেন গোপালপুর বিধানসভার সর্বস্তরে নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরো অন্যান্য বিশিষ্ট জনেরা।