ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দিন দিন পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়ে চলেছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে যানবাহনের সংখ্যা। সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।এমন অবস্থায় আশ্চর্য দুটি রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে যে দুটি সেফ করিডর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে একটি রাস্তা হল বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা। এবং এক বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই রাস্তার ধারে তৈরি করা হবে ফুটপাথ এবং বাড়ানো হবে সিগন্যালিং ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে থাকবে গার্ড রেল, জেব্রা ক্রসিং ইত্যাদি। এর পাশাপাশি মসৃণভাবে রাস্তা মেরামত করা হবে। রাস্তার নির্দিষ্ট কিছু দূর অন্তর অন্তর রাখা হবে অ্যাম্বুলেন্স এবং কয়েকগুণ বাড়ানো হবে পুলিশের সংখ্যা।

যদিও অন্য একটি রাস্তা কোথায় তৈরি করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে খুব তাড়াতাড়ি রাজ্যের দুটি সেফ করিডর রাস্তা তৈরি করা হবে তা এক প্রকার চূড়ান্ত। এই সকল রাস্তায় দুর্ঘটনার সংখ্যা ০ তে নামানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের।

 

আরো দেখুন:Jamal Kudu:চারিদিকে সাড়া ফেলে দিয়েছে অ্যানিম্যাল ছবির ‘জামাল কুদু’ গান, মানে কী এই গানের?’অ্যানিম্যাল’ ছবির এই গানের অর্থ জানা আছে?