এইবার ক্রিসমাসে বড় পর্দায় আসতে চলেছে দেবের “প্রধান”। যেখানে নায়িকার ভূমিকায় থাকবেন মিঠাই খ্যাত সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দার দুরন্ত মিঠাই কিভাবে বড় পর্দায় শান্ত রুমি হয়ে উঠলেন? সেই জার্নি শেয়ার করলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই গল্পে মূলত আমার চরিত্রের দুটো দিক দেখা যাবে। এক একটি মেয়ে কীভাবে বিয়ের পর স্বামীর সঙ্গে মানিয়ে নেয় সেটা, আরেকটি হল একজন শিক্ষিত মেয়ে কীভাবে নিজের অধিকারের কথা বলে সেটা। আমি যেহেতু এর আগে মিঠাইয়ে কাজ করেছি, সেখানে আমার চরিত্র ভীষণ ছটফটে ছিল, প্রচুর কথা বলতো। আর এখানে রুমি শান্ত। তাই ওই আড়াই বছরের অভ্যাস ছেড়ে এতে ধাতস্থ হতে কদিন সময় লেগেছিল। চরিত্রটা বুঝতে একটু সময় লাগে। আমার চোখে তখনও দুরন্ত মিঠাই ছিল যা বের করতে পারছিলাম না। পরে দেবদার সাহায্যেই সেটা ঠিক হয়। তাছাড়া মিঠাইয়ের সেটে যেমন অনেক গল্প করতাম কথা বলতাম এখানে শটের পর চুপ করে সবার কাজ দেখতাম। চরিত্র থেকে বেরতাম না, তাই কারও সঙ্গে কথাও বলতাম না তেমন।’

সেইদিনই প্রধানের অফার পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘এই চরিত্রটা নিয়ে আলোচনার সময় নাকি অতনু দা আমার নাম করেছিলাম যা শুনে অভিজিৎ দা হাততালি দিয়ে উঠেছিলেন। সব সময় সবটা ভাগ্যের জোরে হয় না। তার জন্য কঠিন পরিশ্রম লাগে।’

আরো পড়ুন: Oindrila Sen: এবার অঙ্কুশ প্রযোজিত ছবিতে নায়িকা ঐন্দ্রিলা, কি বললেন তিনি?

Image source-Google

By Torsha