অঙ্কুশ প্রযোজিত ছবি “মির্জা”তে এবার নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে। পেশায় মাছ বিক্রেতা তবে মানুষটা মোটেই সহজ সরল নয়। অ্যাকশন ড্রামা এই ছবিতে বেশ সাহসী চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে।

অঙ্কুশের ছবি বলেই কি এক বাক্যে হ্যাঁ করেছেন অভিনেত্রী? স্পষ্টবক্তা ঐন্দ্রিলা (Oindrila Sen) জানালেন, ‘‘সত্যি বলতে অঙ্কুশের ছবি বলেই চরিত্র না শুনে রাজি হয়ে গিয়েছিলাম। যেটা অন্য ছবির ক্ষেত্রে কখনও ঘটে না। তবে ‘মির্জ়া’র চরিত্রটা শুনেও পছন্দ হয়ে যায়।’’

নয় বছর বয়স থেকে অভিনয় করছেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। তাও এখনো কি শুটিংয়ের আগে নার্ভাস লাগে ঐন্দ্রিলার?অভিনেত্রী জানালেন, ‘‘সব সময়ে এটা হয় না। কিন্তু এই চরিত্রটার জন্য হচ্ছে। তার কারণ এটা অঙ্কুশের ছবি। সবাই ভাববে, প্রেমিকা বলেই আমি সুযোগ পেয়েছি। তাই নিজেকে প্রমাণ করার তাগিদটা আরও বেশি,’’ বলছিলেন অভিনেত্রী।

অঙ্কুশের মতে, ‘‘মুসকানের চরিত্রের জন্য একজন পরিণত অভিনেত্রীর প্রয়োজন ছিল, যে চরিত্রের একাধিক পরত ফুটিয়ে তুলতে পারবে। যদি ঐন্দ্রিলা রাজি না হত, তা হলে শুভশ্রী বা মিমিকে বলতাম। এই প্রজন্মের যাঁরা নতুন অভিনেত্রী তাঁদের মধ্যে আমি ডেডিকেশনের অভাব দেখি। গ্ল্যামার, টাকা এটাই যেন তাঁদের কাছে বেশি জরুরি। অভিনয়টা পরে আসছে।’’

পাশ থেকে ঐন্দ্রিলা জুড়লেন, ‘‘আমি যে স্কুলিংয়ে বড় হয়েছি, সেখানে এটা ভাবতেই পারি না। যিশু দাশগুপ্ত, রবি ওঝা… এঁদের কাছে স্নেহ, ভালবাসা, বকুনি খেয়ে কাজ শিখেছি।’’

আরো পড়ুন: Weather Update: জাঁকিয়ে বাড়ছে শীত, ১০ এর আশেপাশে নেমে গেল একাধিক জেলার পারদ!

Image source-Google

By Torsha