বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।
বাড়িতে বানিয়ে নিন পনির মালাই , আর পরিবেশন করুন পোলাও বা রুটির সাথে।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
জল ছড়ানো পনির: ৩০০ গ্রাম
টম্যাটো কুচি: আধ কাপ
আদা বাটা: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো: আধ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ
পোস্ত: ১ টেবিল চামচ
নারকেল কোরা: ১ টেবিল চামচ
ধনে পাতা কুচি: ১ চা চামচ
সাদা তেল: প্রয়োজন মতো
নুন: স্বাদ মতো
প্রণালী:
১) পেঁয়াজ, টমেটো, পোস্ত, কাজুবাদাম, নারকেল কোরা মিক্সিতে পিষে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও এলাচ ফোড়ন দিন।
২) পেঁয়াজের রং বাদামি হয়ে এলে কাঁচালঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে টম্যাটো কুচি দিয়ে নেড়েচেড়ে নিন
৩) ২-৩ মিনিট পরে পোস্তবাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। কাঁচা মশলার গন্ধ চলে গেলে পনিরগুলি দিয়ে দিন। পনিরের সঙ্গে মশলাগুলি মিশে গেলে অল্প জল দিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিন।
বাজার থেকে পনির কিনে এনে দীর্ঘ দিন ফ্রিজে রেখে দিলে সেই পনিরের স্বাদ কমে যায়। চেষ্টা করুন রান্নার সময় টাটকা পনির ব্যবহার করতে।
তেল ভাল মতো গরম হয়ে গেলে আঁচ কমিয়ে পাত্রে পনিরের টুকরো হালকা বাদামি করে ভেজে নিন। এবার এক বাটি নুন মেশানো ঠান্ডা জলে ৭-৮ মিনিটের জন্য পনিরের টুকরোগুলি চুবিয়ে রাখুন। এ বার পনিরের টুকরোগুলি আলতো করে চিপে অতিরিক্ত জল বার করে ফের গ্রেভিতে দিয়ে দিন। এতে পনির রান্নার পরও ধাকবে তুলতুলে নরম।
Image source-Google