বিয়ে করবেন, তাই পাত্রী দেখতে এক বাড়িতে আসেন এক যুবক। সেখানে কনের পাশেই বসে ছিলেন হবু শাশুড়ি। তবে কনেকে নয়, বরং হবু শাশুড়িকেই পছন্দ হয় তার। কনের মায়ের পক্ষ থেকেও পান ‘সবুজ সংকেত’। এরপরের ঘটনা রীতিমতো তোলপাড় করে দেয় মালদার (Malda) গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বিপ্লবী পাড়া এলাকা।
জানা গিয়েছে, গাজল থানার অন্তর্গত ওই গ্রামের বাসিন্দা অমল সাউড়িয়া ও সরলা সাউড়িয়া। সম্প্রতি তাঁরা বড় মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে ছিলেন। মেয়ের বিয়ে দিতে দেখা হচ্ছিল পাত্রও। বৃহস্পতিবার দুপুরে পাত্র অতুল বর্মন বাড়িতে আসে বড় মেয়েকে দেখতে। অভিযোগ, আসা-যাওয়ার মাঝে তাঁর স্ত্রী সরলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় হবু জামাই অতুলের। বাড়িতে একদিন পাত্র এবং তার পরিবারের দুই আত্মীয় থাকতে চায়। সহজ সরল মনে তাদের থাকতে দিয়েছিলেন অমল। এরপর রবিবার গভীর রাতে পরিকল্পনা করে হবু জামাই সরলাকে নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে অমল দেখেন তাঁর স্ত্রী বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় হবু জামাইও বাড়িতে নেই।
তারপরই বিষয়টি পরিষ্কার হয়। অবশেষে কোথাও কোন হদিস না মেলায় স্ত্রীর ছবি হাতে নিয়ে গাজোল থানার দ্বারস্থ হন স্বামী অমল।অভিযোগ পাওয়ার পরই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
আরো পড়ুন:Anubrata Mondal:হল না শুনানি!আরও ১২ দিন তিহাড়েই অনুব্রত