বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন জাফরানি চিকেন।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব, বাঙালিদের মধ্যে বেশ প্রচলিত এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
এক কেজি মুরগির মাংস, আধ কাপ দুধে ভেজানো কেশর, আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি পরিমাণমতো, ১ চা চামচ জিরে বাটা, ১ চা চামচ লঙ্কা বাটা, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ছোটো এলাচ কয়েকটা, কয়েক টুকরো দারুচিনি, লবঙ্গ কয়েকটা, হলুদ গুঁড়ো ১ চা চামচ, গরম মশলাগুঁড়ো, ঘি বা তেল পরিমাণমতো, ২ টেবিল চামচ দুধের সর, স্বাদ অনুযায়ী চিনি ও লবণ
পদ্ধতি
১) মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন।
২) কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
৩) পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৪) এবার জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মশলা কষাতে থাকুন।
৫) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা ও চিকেন দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষতে থাকুন।
৬) তেল ছাড়তে শুরু করলে ২ কাপ জল দিন। আঁচ কমিয়ে দেবেন।
৭) জল শুকিয়ে এলে চিনি, কেশর মেশানো দুধ ও দুধের সর দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। চিকেন সেদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ি কবিরাজি কাটলেট
Image source-Boldsky