আবারও একরাশ স্বপ্ন,আশা নিয়ে নতুন বছরে (New Year) পা দিলেন ভারতবাসী।আর দেশবাসী নতুন বছরে পা দেওয়ার পরই শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi),মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।
মূলত,বছর শেষের দিকে মাকে হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবু নিজের কর্তব্যে অবিচল থেকেছেন প্রধানমন্ত্রী। নববর্ষের শুরুতেও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মোদি। টুইটারে লিখলেন, ‘দারুন হোক ২০২৩। নতুন বছর আশা, আনন্দ ও প্রচুর সাফল্যে পরিপূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হোন।’
PM Modi extends New Year greetings
Read @ANI Story | https://t.co/vjJqYD6Te8#PMModi #NewYearGreetings #NewYear #NewYear2023 pic.twitter.com/DXS2G5iiKl
— ANI Digital (@ani_digital) January 1, 2023
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেশবাসীকে ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।নতুন বছর পড়তেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার ছবি দেখা যায়।তাতে লেখা হয়েছে, ‘নতুন বছরে আনন্দ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক সকলের জীবন।’

পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২৩, নতুন বছরের হাত ধরে আপনাদের জীবনে আসুক নতুন অনুপ্রেরণা, লক্ষ্য় ও সাফল্য। চলুন আরও একবার আমরা দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়নের জন্য নিজেদের উত্সর্গ করি।’
President Droupadi Murmu extends #NewYear2023 greetings
"May the Year 2023 bring new inspirations, goals and achievements in our lives. Let us resolve to rededicate ourselves to the unity, integrity and inclusive development of the nation," tweets President pic.twitter.com/ySwwlNmXpj
— ANI (@ANI) January 1, 2023
আরো পড়ুন:Shrabanti Chatterjee: শ্রাবন্তীর রঙিন জীবন প্রসঙ্গে তার বাবা মার প্রতিক্রিয়া কি ছিল?