মুলায়ম সিং যাদবের প্রয়াণে মইনপুরী লোকসভায় ৫ ডিসেম্বর উপনির্বাচন হবে, জানিয়েছে (Uttarpradesh) উত্তরপ্রদেশ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার কিংবদন্তি বাবার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হিসেবে স্ত্রী ডিম্পল যাদবের নাম ঘোষণা করলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।

মঙ্গলবার সমাজবাদী পার্টির তরফে মইনপুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয় টুইট করে।

উল্লেখ্য, ৪৪ বছরের ডিম্পল কনৌজের কেন্দ্রের দুইবারের সাংসদ। ২০১২ ও ২০১৪ সালে ওই কেন্দ্রে জয়ী হন অখিলেশ জায়া।

তার আগে অবশ্য ফিরোজাবাদে কংগ্রেসের তারকা প্রার্থী রাজ বব্বরের কাছে হেরেছিলেন।

গত ১০ অক্টোবরে ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন হয়। ৮২ বছর বয়সে প্রয়াত হন উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব।

ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’র মৃত্যুর পরে তাঁর লোকসভা কেন্দ্র মইনপুরীতে উপনির্বাচনের প্রয়োজন পড়ে।

৫ ডিসেম্বরে হবে ভোট। ৮ ডিসেম্বরে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। সেটা ২০০৯ সালের ঘটনা।

এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও হারের মুখ দেখতে হয় সমাজবাদী পার্টির নেত্রীকে।

বিজেপি প্রার্থী সুব্রত পাঠকের কাছে হারেন তিনি। উপনির্বাচনে শ্বশুরের মান রক্ষা করতে পারেন কিনা ডিম্পল এখন সেটাই দেখার।