আচমকাই প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhant Suryavanshi) । শুক্রবার তার হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়। সূত্র থেকে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো অভিনেতা জিমে প্র্যাকটিস করছিলেন। হঠাৎই তার শরীর খারাপ করতে লাগে। অসুস্থ বোধ করায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গেলেই জানানো হয় অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে । প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজু শ্রীবাস্তবের ও এমন ভাবেই মৃত্যু হয়েছিল। তবে এই অভিনেতা (Siddhant Suryavanshi) বয়সে অনেকটাই ছোট। মাত্র ৪৬ বছর বয়সে এইভাবে আচমকা চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না। অভিনেতা বেশ কয়েক বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কাসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন । এছাড়াও ওয়ারিশ , কুসুম , সূর্যপুত্র কর্ণ প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন । বন্ধু জয় ভানুশালী তার মৃত্যুর খবর সকলকে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। জানা যাচ্ছে , অভিনেতা ও স্ত্রী আলিশা রাউত এর দুই পুত্র সন্তান আছে । ভেঙে পড়েছে পরিবার এর সবাই।
জিম এ প্র্যাকটিস করতে করতে হঠাৎই শরীর খারাপ হলে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে (Siddhant Suryavanshi) নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি । কাসৌটি জিন্দেগি কি, ভাগ্যবিধাতা প্রভৃতি জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছিলেন তিনি। সম্প্রতি জি টিভির একটি সিরিয়ালের লিড রোলে অভিনয় করছিলেন সিদ্ধান্ত সূর্য বংশী। তার এই অকাল প্রয়াণে কার্যত সকলেই শোকস্তব্ধ । আত্মার শান্তি কামনা জানিয়ে সকলেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।
আরও পড়ুন :Feluda: ৬ বছর পর ফের বড়পর্দায় ফিরছে ফেলুদা! সন্দীপ রায়ের ছবিতে এবার ফেলুদা ইন্দ্রনীল