সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে দীর্ঘ ৬ বছর পরে বড়পর্দায় ফিরতে চলেছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ফেলুদা। চলতি বছরের ১৫ই জুন প্রথম প্রকাশ্যে আসে ‘হত্যাপুরী’র প্রথম পোস্টার। এবার ঘোষণা করা হল ‘হত্যাপুরী’র মুক্তির তারিখ এবং সেই সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন একটি পোস্টার (New Poster)। এবার সন্দীপ রায়ের (Sandip Ray) নতুন ছবিতে ফেলুদার ভুমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta)।

এই বার বড়দিনে ফেলুদাপ্রেমীদের জন্য রয়েছে এক দারুণ উপহার। ফের বড় পর্দায় আসছে ফেলুদা সিরিজের নতুন ছবি। ১১ই নভেম্বর, শুক্রবার প্রকাশ্যে এলো ছবির নতুন পোস্টার ও মুক্তির তারিখ। সন্দীপ রায়ের (Sandip Ray) পরিচালনায় এবছরই বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জনপ্রিয় মার্ডার-মিস্ট্রি ‘হত্যাপুরী’ (Hatyapuri)।

জুন মাস নাগাদ ‘হত্যাপুরী’-র শ্যুটিং শুরু হয়েছিলো। ছবির বেশীরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতা ও পুরীতে। ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তর (Indraneil Sengupta) পাশাপাশি লালমোহন বাবু অর্থাৎ জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ (Abhijit Guha) এবং তোপস রূপে দেখা যাবে আয়ুষ দাসকে (Ayush Das)। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chattopadhyay), ভরত কলের (Bharat kal) মতো অভিনেতাদের। ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও শ্যাডো ফিল্মসের যৌথ প্রযোজনায় ২৩শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘হত্যাপুরী’।

এককালে এই আইকনিক চরিত্রে ধরা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় থেকে টোটা রায়চৌধুরি, একাধিক ফেলুদা-মুখ দেখেছেন দর্শকেরা। এইবার নতুন ফেলুদা ইন্দ্রনীল কতটা মুগ্ধ করতে পারবেন দর্শকদের সেটাই দেখার।

সত্যজিৎ রায় সৃষ্ট প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা (Feluda) বাংলা সাহিত্যের অতি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। বইয়ের পাতা হোক কিংবা বড় পর্দা ফেলুদা বরাবরই হিট। যদিও প্রথম দিকে সোশ্যাল মিডিয়ার একটি অংশ নতুন ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্তকে কাস্ট করায় খুশি ছিল না। কিন্তু, গোয়েন্দা থ্রিলারটির কীভাবে ইন্দ্রনীল আইকনিক চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলছেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেলুদাপ্রেমীরা।

আরও পড়ুন…Ayushmaan Khurana: আয়ুষ্মান খুরানার আসন্ন ছবির অ্যান অ্যাকশন হিরোর ট্রেলার প্রকাশ্যে