সকালে ব্রেকফাস্টে চটজলদি বানাতে পারেন চিজ স্যান্ডউইচ।ছোট থেকে বড় সবারই প্রিয় হচ্ছে এই স্যান্ডউইচ । আর স্যান্ডউইচ ভালবাসেনা এমন মানুষ খুব কমই আছে। অনেকে মনে করেন স্যান্ডউইচ বাড়িতে বানানো খুব কঠিন। কিন্তু খুব সহজ উপায় এবং কয়েকটি মাত্র উপাদান দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিজ স্যান্ডউইচ । চলুন আজকে জেনে নিন চিজ স্যান্ডউইচ( cheese sandwich) বানানোর রেসিপি।

 

চিজ স্যান্ডউইচ ( cheese sandwich)বানানোর জন্য প্রথমেই একটি কড়াই নিন  তারপর কড়াইতে মাখন বার তেল দিয়ে গরম হয়ে পেঁয়াজ কুচি, এবার গাজর এবং ক্যাপসিকাম কুচি অ্যাড করুন। এরপর হাল্কা আঁচে একটু নেড়ে নিন।

 

সাথে দিন সুইট কর্ণ। এবার সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিন । ভালোভাবে ভাজা হয়ে গেলে ধনের পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।এবার একটি পাত্র গ্যাসে বসান এবং তাতে মাখন গরম করে পাউরুটি হালকা করে ভেজে নিন।

 

এরপর পাউরুটির এক সাইডে বানানোর সবজির মশার কিছুটা রাখুন।তার উপরে চিজ স্লাইস, মেয়োনিজ , টমেটো স্লাইস ও শসা কুচি দিয়ে সাজিয়ে আর একটা পাউরুটি তার উপরে দিয়ে চেপে দিন। এবার এই গ্রিল করে নিন । বেশ গরম গরম টিফিনে দিয়ে দিন এই স্বাস্থ্যকর সাথে সুস্বাদু চিজ স্যান্ডউইচ।

 

Image source-google