দীর্ঘদিনের লড়াই শেষ করে সবাই কাঁদিয়ে চলে গেলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।জানা গেছে,সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে ৮২ বছর বয়সে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সূত্র মারফত জানা যায়,গত ২ অক্টোবর অসুস্থতা বাড়ায় মুলায়মকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার আরও অবনতি হলে সন্ধেয় তাঁকে আইসিইউতে পাঠানো হয়।খবর পেয়েই স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে আসেন ছেলে অখিলেশ যাদব।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সকলেই ফোনে মুলায়মের শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতালের তরফে বিশেষজ্ঞ চিকিত্‍সকদের দল তৈরি করা হয়েছিল।তারপর কিছুটা স্থিতিশীল ছিলেন মুয়ালম।কিন্তু গত বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর অবস্থা সঙ্কটজনক। তারপরে পরিস্থিতির আর উন্নতি হয়নি।এরপর সোমবার হাসপাতালেই যাবতীয় লড়াই শেষ করে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব।

মূলত,জাতীয় রাজনীতিতে ৫৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ছিলেন তিনি।১৯৩৯ সালের ২২ নভেম্বর, অধুনা উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার সাইফাই গ্রামে জন্ম হয় মুলায়ম সিং যাদবের।বাবাসুঘর সিং যাদব।মা মূর্তি দেবী।পড়াশোনা শুরু হয়েছিল গ্রামের স্কুলেই।তার পর ইটাওয়ার ‘কর্মক্ষেত্র পোস্ট গ্র্যাজুয়েট কলেজ’ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। শিকোহাবাদের ‘একে কলেজ’ থেকে বিটি এবং আগরা বিশ্ববিদ্যালয়ের ‘বিআর কলেজ’ থেকে স্নাতকোত্তর ডিগ্রি।ছাত্রাবস্থাতেই রাজনীতির আবহে ঢুকে পড়েন অধুনা উত্তরপ্রদেশের ‘নেতাজি’। সাধারণ মানুষের কথ্য ভাষায় অসাধারণ বক্তৃতা করার ক্ষমতা তাঁকে পাঁচ জনের মধ্যে আলাদা পরিচিতি দিয়েছিল সেই তখনই।

তিনি ১৯৬৭ সালে উত্তরপ্রদেশের যশবন্ত নগর থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো বিধানসভায় পা রাখেন এবং তার পর থেকে তিনি তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার বিভিন্ন কারণে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে এসেছেন।তিনি আটবার বিধায়ক নির্বাচিত হন এবং সাতবার নির্বাচিত হয়ে লোকসভা সাংসদ হন।১৯৯৬ সালে যুক্তফ্রন্ট জোট সরকারেও প্রতিরক্ষামন্ত্রী হওয়ার সুযোগ পান।মুলায়ম সিং যাদবের রাজনৈতিক জীবন অত্যন্ত বৈচিত্রময়।

একাধিকবার বিভিন্ন কারণে রাজনৈতিক পালাবদলের জটিল পরিস্থিতি শেষ মুহূর্তে বদলে দিয়েছিলেন তিনি।১৯৭৭ সালে, তিনি জনতা পার্টি থেকে প্রথমবারের মতো উত্তরপ্রদেশের মন্ত্রী হন।এরপর ১৯৮৯ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। মুলায়ম সিং ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৩ সালে বিএসপির সঙ্গে সরকার গঠন করেন। এরপর ১৯৯৩ এবং তারপর ২০০৩ সালে তিনি দ্বিতীয় ও তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।তার পরবর্তী সময়ে লোকসভা ভোটে মইনপুরী কেন্দ্র থেকে লড়াই করে সাংসদ হন।অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন।শেষ লোকসভা ভোট অর্থাত্‍ ২০১৯ সালেও মইনপুরী থেকে সাংসদ হন মুলায়ম সিং যাদব।

 

আরো পড়ুন:BJP : অশোকনগরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে