কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল! কিন্তু বাস্তবে বদলে যাওয়া এই আবহাওয়া, পরিবেশের দূষণ, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে চুল রুক্ষ শুষ্ক আর নির্জীব হয়ে যেন অভ্যাস দাঁড়িয়েছে। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় অবলম্বন করলেই পেতে মা দিদিমাদের মত কোমর অব্দি লম্বা চুল। জেনে নিন কিছু ঘরোয়া টিপস।

 

 

দ্রুত চুল লম্বা (long hair)করার অব্যর্থ ওষুধ ডিম। ডিমে থাকে প্রোটিন, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মাথার ত্বকের পুষ্টি বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। চুল ঘন করতে ডিমের জুরি মেলা ভার। ডিমের কুসুমের মধ্যে থাকা বায়োটিন চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে।এর জন্য ডিমের সাদা অংশের সঙ্গে দই মিশিয়ে সেটি মাথায় ভালো করে লাগাতে হবে। আধাঘণ্টা রেখে ধুয়ে নিলেই মিলবে সমাধান।

 

পেঁয়াজে (Onion) প্রচুর ভিটামিন, মিনারেল, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি রয়েছে । সালফার যা চুলকে তাড়াতাড়ি বাড়তে(long hair)সাহায্য করে। এবং চুল পড়া বন্ধ করে এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় চাহিদা পূরণ করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পিয়াজ গুলো ব্লেন্ডারে পেস্ট করে একটা পরিস্কার কাপড় দিয়ে রসটা পুরো বার করে নিতে হবে তারপর সামান্য পরিমান তাতে জল মিশিয়ে চুলে ত্বকে লাগিয়ে ৩০ মিনিট লাগানোর পর সেটা শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উন্নতি হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

 

 

পাতা( Black tea)গরম জলে দিয়ে ভিজিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে সেটি হাতে একটু চটকে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ১৫ মিনিট মতো। তারপর ধুয়ে নিন সাধারণ জলে। শ্যাম্পু না করলেও হবে। ভাল করে ধুয়ে নিতে হবে। এটি সপ্তাহে দু’বার করুন।এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের ফলিকল মজবুত করে। ফলে চুল পড়া অনেক কমে যায় আর লম্বা হবে.

Image source-google