গরম বাড়তেই দেশে বিদ্যুতের চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। ভারতে প্রতিবছর যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার ৭০% আসে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে। এদিকে দেশের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা(Coal) সঞ্চয় কমে গিয়েছে। ফলে অনেক জায়গায় ব্ল্যাকআউটের আশঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার সরবরাহ করার জন্য রেলপথের সাহায্য নেওয়া হচ্ছে।

বিভিন্ন জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্রে রেলপথের সাহায্যে কয়লা(Coal) সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই সরবরাহে যাতে কোনো রকম বাধা না পরে সেজন্য বাতিল করা হয়েছে প্রায় ১১০০ যাত্রীবাহী ট্রেন।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ২৪ মে পর্যন্ত যাত্রীবাহী ট্রেনগুলি বাতিল থাকবে। বাতিল হয়ে যাওয়ার ট্রেন গুলির মধ্যে রয়েছে ৫০০ টি মেল এক্সপ্রেস এবং ৫৮০ টি প্যাসেঞ্জার ট্রেন। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর মূলত নর্দান ও সাউথ ইস্ট সেন্ট্রাল জোনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

কয়লাবাহী মালগাড়ি যাতে দ্রুত চলাচল করতে পারে তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। জানা যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাপবিদ্যুৎ কেন্দ্র গুলোতে কয়লা(Coal) পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে ভারতীয় রেলের এক্সিকিউটিভ ডাইরেক্টর গৌরবকৃষ্ণ বনসল জানিয়েছেন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই যাত্রী পরিষেবা আবার অবস্থায় ফিরে আসবে।

ইতিমধ্যে কয়লার ঘাটতির জন্য বেশ কয়েকটি শিল্পে উৎপাদন কমানো হয়েছে। ফলে দেশের অর্থনীতি এখনো ঝিমিয়েই রয়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তার প্রভাবও পড়েছে ভারতের ওপর। সেই কারণে এই জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকে।