এবার থেকে আরো সুরক্ষিত থাকবেন সেনা জওয়ানরা। জঙ্গিদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের জন্য বিশেষ ধরণের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হচ্ছে জওয়ানদের(Indian Army) জন্য। এমনকি জঙ্গিদের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী স্টিল-কোর বুলেট আটকাতে পারে এমন জ্যাকেট ও অস্ত্রশস্ত্র বাড়ানোর উদ্যোগ নিল প্রতিরক্ষামন্ত্রী।

বেশ কিছু সময় ধরেই দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের উপদ্রব বেড়েছে। প্রায় রোজই সেনা ও জঙ্গিদের লড়াইয়ে উত্তপ্ত থাকছে কাশ্মীর। ভারতীয় সেনা(Indian Army) জানিয়েছে কাশ্মীরের জঙ্গিদের কাছে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী স্টিল-কোর বুলেট রয়েছে।

এই ধরণের বুলেট আমেরিকার প্রতিরক্ষা সংস্থা তৈরি করে। কিন্তু আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় মার্কিন বাহিনী এইসব বুলেট ফেলে যায় যা ঘুরতে আসে জঙ্গিদের কাছে। এরকম স্টিল-কোর বুলেট প্রতিরোধকারী বিশেষ ধরনের জ্যাকেট ও অস্ত্রশস্ত্র বানাতেই এবার উদ্যোগী প্রতিরক্ষা মন্ত্রক।

ভারতীয় সেনাবাহিনীর(Indian Army) তরফে জানা যাচ্ছে জইশ জঙ্গিরা সেনা কনভয় হামলা চালানোর জন্য স্টিল-কোর বুলেট ব্যবহার করছে। এই স্টিল-কোর বুলেটের ভিতরটা ইস্পাতের তৈরি যা সাধারন বুলেটপ্রুফ গাড়ি বা জ্যাকেট সহজে ভেদ করতে পারে। কিন্তু সেনাদের জন্য যে বিশেষ ধরণের বুলেট প্রুফ জ্যাকেট আনা হচ্ছে তা ভেদ করতে পারবে না সেই স্টিল-কোর বুলেট।

শুধু বিশেষ ধরনের জ্যাকেটই নয়, সেনাবাহিনীর জন্য বুলেটপ্রুফ হেলমেটও তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে এই অত্যাধুনিক বুলেটপ্রুফ হেলমেট মাথায় থাকলে যত আধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হোক না কেন জাওয়ানদের মাথা সুরক্ষিত থাকবে। মনে করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে এই ব্যালিস্টিক হেলমেট ভারতীয় সেনাবাহিনীর অন্যতম অস্ত্র হয়ে উঠবে। ইতিমধ্যেই এরকম লক্ষাধিক হেলমেট বানানোর পরিকল্পনা করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।