বিগত অর্থবর্ষে গৃহঋণের ওপরে বাড়তি কর ছাড়ের সুবিধা এবার থেকে আর মিলবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতবছর সাধারণ বাজেটের সময়ে এই কথা বুঝিয়ে দিয়েছিলেন। মধ্যবিত্তদের জন্য গৃহঋণের(Home Loan) ক্ষেত্রে একটি অতিরিক্ত কর ছাড়ের সুবিধা কিছু বছর আগেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল। কিন্তু এপ্রিল থেকে শুরু হবার নতুন অর্থবর্ষে আয়করের ৮০ইইএ ধারায় গৃহঋণের ওপরে বাড়তি কর ছাড় আর পাবেনা মধ্যবিত্ত।

২০১৯-২০ অর্থবর্ষে গৃহঋণের(Home Loan) ওপরে যে অতিরিক্ত কর ছাড়ের সুবিধা কেন্দ্রীয় সরকার চালু করেছিল যা তারপরের বছরেও বজায় ছিল। কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রকল্পটির পোশাকি নাম ছিল আফোর্ডেবল হাউসিং প্রজেক্ট। কিন্তু গতবছরের সাধারন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে কোন কথা না বলায় অনেকে আশঙ্কা করেছিলেন যে বন্ধ হয়ে যেতে পারে মধ্যবিত্তের জন্য বাড়তি এই কর ছাড়ের সুবিধা।

আফোর্ডেবল হাউসিং প্রজেক্ট এর নিয়ম ছিল প্রথমবারের জন্য কোন ব্যক্তি বাড়ি বা ফ্ল্যাট কিনলে ৪৫ লক্ষ টাকার কম গৃহঋণে(Home Loan) অতিরিক্ত দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় তারা পেতে পারেন। এই সুযোগটি পেতে আয়কর রিটার্নে নতুন বাড়ি কেনার তথ্য জমা দিতে হতো। ২০১৯ সালে চালু করায় প্রকল্প ২০২১ সাল অব্দি টানা চলেছে।

প্রতিবছর নতুন অর্থবর্ষে আলাদা করে এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে এই প্রকল্পটির বিষয়ে কোনো কথাই বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলত বোঝাই যাচ্ছে যে ৩১ শে মার্চ শেষ হয়ে গিয়েছে এই প্রকল্পটির মেয়াদ। অর্থাৎ যারা ৩১শে মার্চের পর বাড়ি বা ফ্ল্যাট কিনতে গৃহ ঋণ(Home Loan) নেবেন তারা আর এই অতিরিক্ত কর ছাড়ের সুবিধা পাবেন না।