বলিউড অভিনেতা ইশান খট্টরের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। দীর্ঘ তিন বছর ধরে কুয়ালালামপুরের মডেল চাঁদনী বেইজের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যদিও ইশান বা চাঁদনী—কেউই এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

২০২৩ সাল থেকেই চাঁদনীর সঙ্গে ইশানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। বিভিন্ন সময়ে মুম্বইয়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। পাপারাজ্জিদের ক্যামেরাতেও ধরা পড়েছে তাঁদের একাধিক মুহূর্ত। সেই সম্পর্কেই এ বার নাকি দূরত্ব তৈরি হয়েছে।

এই জল্পনার মাঝেই উঠে আসছে অভিনেত্রী সারা অর্জুনের নাম। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর সারা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে ইশান ও সারাকে একটি বিজ্ঞাপনী ভিডিওতে একসঙ্গে দেখা যায়। সেখানে দু’জনের রসায়নও নজর কাড়ে।

এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি মুম্বইয়ে একটি ক্রিকেট ম্যাচেও ইশান ও সারাকে একসঙ্গে দেখা যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চর্চা আরও বেড়েছে।

তবে সারা-ইশানের মধ্যে আদৌ কোনও প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। একই ভাবে ইশান ও চাঁদনীর সম্পর্ক ভেঙে যাওয়ার খবরেরও কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। ফলে আপাতত সবটাই বলিপাড়ার জল্পনার স্তরেই রয়েছে। আগামী দিনে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোয়, সে দিকেই নজর অনুরাগীদের।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রসুনের হালুয়া

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *