বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার নিরামিষ এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।

বাড়িতে বানিয়ে নিন গন্ধরাজ মুরগিবাটা , আর পরিবেশন করুন ভাতের সাথে।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

গন্ধরাজ মুরগিবাটা

 

নুন দিয়ে হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মুরগির মাংস মিক্সিতে বা শিলে বেটে নিন। এ বার ননস্টিক কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। এ বার টক দইতে নুন, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, হলুদগুঁড়ো, কাঁচালঙ্কাকুচি মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিন। মশলায় দিয়ে দিন গন্ধরাজ লেবুপাতাকুচি। তার পর বেটে রাখা মুরগির মাংস দিয়ে খুব ভাল করে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। শেষে উপর থেকে ধনেপাতাকুচি, গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই চিংড়ির কবাব

Image source-Google

By Torsha