বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার চিংড়ির এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।
বাড়িতে বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা , আর পরিবেশন করুন রুটির সাথে।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
৫-৬টি তাজা মাঝারি আকারের কুমড়োপাতা
২৫০ গ্রাম ছোট আকারের চিংড়ি
২-৩ টেবিল চামচ সর্ষেবাটা
১ টেবিল চামচ পোস্তবাটা
২ টেবিল চামচ নারকেলকোরা
৫-৬টি কাঁচালঙ্কাবাটা
৩-৪টি চেরা কাঁচালঙ্কা
আধ চা-চামচ হলুদ
২-৩ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো নুন
প্রণালী:
কুমড়োপাতা কুচিয়ে ধুয়ে নিন।নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন তা। এ বার চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। সর্ষের তেল একটু বেশি লাগবে, না হলে ঝাঁজ বা স্বাদ আসবে না। সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে টিফিন কৌটোয় ভরে গরম জলে মিনিট ১০-১৫ ভাপিয়ে নিন। গরম ভাতে কুমড়োপাতা চিংড়ি ভাপা খেতে দারুণ লাগবে।
Image source-Google