বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। এবার নিরামিষ রেসিপি (Veg Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।

বাড়িতে বানিয়ে নিন এঁচোড়-পোস্ত, আর পরিবেশন করুন রুটির সাথে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (Veg Recipe)।

আরও পড়ুন: Summer Recipe: গরমে পেট ঠান্ডা রাখতে ভরসা হতে পারে গ্রিক ইয়োগার্ট রায়তা

উপকরণ

 

২৫০ গ্রাম এঁচোড়

 

৪ টেবিল চামচ পোস্ত

 

পরিমাণ মতো সর্ষের তেল

 

১টি দারচিনি

 

৪টি এলাচ

 

৪টি লবঙ্গ

 

এক চিমটে জিরে

 

১ চা চামচ আদা-রসুন বাটা

 

আধ চা চামচ লঙ্কাগুঁড়ো

 

আধ চা চামচ হলুদগুঁড়ো

 

আধ চা চামচ জিরেগুঁড়ো

 

স্বাদমতো নুন

 

৩টি কাঁচালঙ্কা

 

এক চিমটে গরম মশলা গুঁড়ো

প্রণালী

 

ছোট ছোট করে এঁচোড় কেটে ফেলুন। রান্নার আগে সেদ্ধ করে নিন অল্প করে। ও দিকে অল্প জলে মিহি করে পোস্ত বেটে নিন।

 

এ বার কড়াইয়ে তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরে ফোড়ন দিন। এতে এঁচোড় ঢেলে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন।

 

তার পর লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো এবং পোস্তবাটা একসঙ্গে কড়াইয়ে মিশিয়ে দিন। পোস্তবাটার পাত্র ধোয়া জলও এ বার ঢেলে দিতে পারেন তাতে।

 

এ বার ভাল করে মশলা কষানোর পালা। নুন আর কাঁচালঙ্কা দিয়ে বেশ খানিক ক্ষণ ধরে কষালে স্বাদ আরও ভাল ভাবে পাওয়া যাবে। এর ফলে পোস্তবাটার কাঁচা গন্ধও চলে যাবে।

 

এ বার যতটা প্রয়োজন ততখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিন। আঁচ কমিয়ে ১৫ মিনিট রান্না হতে দিন। তার পর শেষে গরমমশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্না সম্পন্ন করতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। দেখবেন পাতে পড়ার সাথে সাথেই বাড়ির লোক বলে উঠবে কেয়া বাত!

আরো পড়ুন: Summer Drinks: তেষ্টা মিটবে, ত্বকেও ফিরবে জেল্লা! গরমে ভরসা রাখুন ভিটামিন ও খনিজে ভরপুর এই ৩ পানীয়ে

Image source-Google

By Torsha