Raghav Chadha-র বিজেপিতে যোগদান নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি Navjot Kaur Sidhu দাবি করেছেন, এই সিদ্ধান্তের পিছনে নাকি বড় ভূমিকা রয়েছে Priyanka Chopra-র।
আম আদমি পার্টি থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই রাঘবকে ঘিরে নানা জল্পনা চলছিল। ঠিক সেই সময়েই বিজেপিতে তাঁর যোগদান অনেকের কৌতূহল বাড়ায়। নভজোত কৌরের বক্তব্য অনুযায়ী, আপ-এর সঙ্গে রাঘবের সম্পর্ক খারাপ হচ্ছিল এবং পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। এমনকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরদারির আশঙ্কাও তৈরি হয়েছিল বলে তাঁর দাবি।
এই অবস্থায় নাকি বোন Parineeti Chopra-র কথা ভেবে রাঘবকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রিয়ঙ্কা। তাঁর বিজেপির অন্দরে যোগাযোগ থাকায় তিনি নিজেই বিষয়টি নিয়ে কথা বলেন এবং পরবর্তীতে রাঘব পদ্মশিবিরে যোগ দেন—এমনটাই দাবি করা হয়েছে।
তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রিয়ঙ্কা, পরিণীতি বা রাঘব—কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন রাঘব। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে আরও কয়েক জন সাংসদও দলবদল করেছেন। এই ঘটনার পর তাঁর অনুসরণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বলেও জানা যাচ্ছে।
সব মিলিয়ে, এই দাবি ঘিরে রাজনৈতিক মহল ও নেটমাধ্যমে তুমুল আলোচনা শুরু হলেও, সত্যতা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Sundar Pichai: ডিজিটাল দূরে রেখে দিন শুরু, প্রোটিনে ভরসা—সুন্দর পিচাইয়ের সকাল সাদামাঠা অথচ নিয়মমাফিক
Image source-Google