বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার প্রধান হয়েও সুন্দর পিচাইয়ের সকাল শুরু হয় একেবারেই সাধারণ ছন্দে। দ্রুতগতির জীবনের বিপরীতে তিনি দিনের শুরুটা রাখেন শান্ত, ধীর এবং ডিজিটাল ডিভাইস থেকে দূরে।

সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে প্রথমেই খবরের কাগজে চোখ বোলান তিনি। এরপর এক কাপ চা—ভারতীয় অভ্যাসের ছাপ স্পষ্ট তাঁর এই রুটিনে। প্রাতরাশে থাকে টোস্ট ও অমলেট, যা একেবারে মধ্যবিত্ত জীবনের পরিচিত ছবি মনে করিয়ে দেয়।

যদিও তিনি মাছ-মাংস খান না, তবু পুষ্টির ক্ষেত্রে কোনও আপস করেন না। প্রোটিনের চাহিদা পূরণ করতে নিয়মিত ডিম খান তিনি। তাঁর মতে, সকালের খাবারই দিনের ছন্দ ঠিক করে দেয়, তাই প্রাতরাশ নিয়ে তিনি সচেতন।

চা, টোস্ট এবং ডিম—এই তিনের সমন্বয়ে তৈরি হয় তাঁর সকালের খাদ্যতালিকা। ডিম শরীরকে প্রোটিন জোগায়, টোস্ট দেয় প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, আর চা এনে দেয় সতেজতা ও মনোযোগ। ফলে দিনভর কাজের জন্য প্রয়োজনীয় শক্তি বজায় থাকে।

খুব ভোরে তাঁর ঘুম ভাঙে না বলেই শরীরচর্চা তিনি করেন দিনের শেষে। সব মিলিয়ে, ব্যস্ত সময়সূচির মাঝেও একটি সহজ, সুষম ও নিয়মিত জীবনযাপনই বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: Sugar Cravings: চিনি ছাড়তেই কষ্ট? মিষ্টির টান কমাতে এই ৭ সহজ কৌশলেই মিলবে সমাধান

Image source-Google

By Torsha