খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন রেস্তরাঁর মতো কন্টিনেন্টাল পদ বানিয়ে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

২টি লম্বা পাউরুটি

১০০ গ্রাম পনির

৪ চা চামচ মাখন

আধ চামচ রসুন বাটা

১ চামচ চিলি ফ্লেক্স

আধ চামচ অরিগ্যানো

আধ চা চামচের মতো ধনেপাতা কুচি

চিজ় গ্রেট করে নেওয়া

মেয়োনিজ

প্রণালী:

প্রথমে মাখনের সঙ্গে রসুন বাটা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। এতেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁর মতো গার্লিক বাটার। আলাদা করে কেনার প্রয়োজন নেই।

এর পর পাউরুটি দুটি লম্বালম্বি ভাবে সমান দুই ভাগে কেটে নিন। চাটুতে পাউরুটির দুই পিঠ হালকা করে সেঁকে নিন। খুব কড়া করে সেঁকবেন না। এ বার পাউরুটির এক দিকে তৈরি করে রাখা গার্লিক বাটার ভাল করে মাখিয়ে নিন। উপর থেকে আরও খানিকটা চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো দিয়ে, অল্প নুন ছড়িয়ে দিন।

পরের ধাপে পনির ছোট ছোট টুকরো করে কেটে মেয়োনিজ়ে ডুবিয়ে পাউরুটির উপর রাখুন। উপর থেকে গ্রেট করা চিজ় ছড়িয়ে দিন। চাটুতে একদম কম আঁচে ঢাকা দিয়ে চিজ় গলে যাওয়া পর্যন্ত পাউরুটিগুলো সেঁকে নিন। যদি মাইক্রোওয়েভ অভেনে বেক করতে হয়, তা হলে অভেন আগে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিতে হবে। তার পর পাউরুটি দিয়ে ৮ মিনিট বেক করুন। গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন: Heat Stroke Safety: রোদ থেকে ফিরেই অসুস্থ? হিটস্ট্রোকে কী করবেন, জেনে নিন জরুরি প্রাথমিক চিকিৎসা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *