বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। তাই বাড়িতে বানিয়ে নিন চিংড়ির ফুলুরি যা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে এবং রসনাতৃপ্তিও ঘটাবে।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

ছোট চিংড়ি: ৫০০ গ্রাম

 

আদা বাটা: ১ চা চামচ

 

রসুন বাটা: ১ চা চামচ

 

লঙ্কা বাটা: ১ চা চামচ

 

ময়দা: আধ কাপ

 

কর্নফ্লাওয়ার: আধ কাপ

 

গোলমরিচ গুঁড়ো : ১ চা চামচ

 

ডিম: ১টা

 

নুন: স্বাদমতো

 

তেল: পরিমাণ মতো

 

চিংড়ির ফুলুরি

 

প্রণালী:

প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নিন।

 

এ বার একটি পাত্রে চিংড়ি বাটার সঙ্গে রসুন বাটা, লঙ্কাবাটা, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, ডিম একসঙ্গে ভালো করে মেখে মিনিট ১৫ ম্যারিনেট করে রাখুন। তার পর গোল গোল করে ফুলুরির আকারে তৈরি করুন।

 

অন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন দিয়ে মিশ্রণ বানিয়ে নিন।

 

এ বার কড়াইয়ে তেল গরম করে চালের গুঁড়োর মিশ্রণে চিংড়ির বলগুলি ডুবিয়ে ডোবা তেলে ভেজে নিন। সন্ধ্যায় চায়ের সঙ্গে এই ফুলুরি বেশ জমে যাবে।

আরও পড়ুন: Raghav Chadha: প্রিয়ঙ্কার পরামর্শে বিজেপিতে রাঘব চড্‌ঢা? দাবি ঘিরে জোর জল্পনা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *