বলিউড অভিনেত্রী Deepika Padukone-কে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি দ্বিতীয় বার মা হওয়ার সুখবর জানিয়েছেন তিনি। এর পর থেকেই শোনা যাচ্ছে, Raaka ছবিতে তাঁর চরিত্রের পর্দায় উপস্থিতি নাকি কমিয়ে দেওয়া হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বেড়েছে।
গত কিছু দিন ধরেই কাজের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছেন দীপিকা। মা হওয়ার পর তিনি নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে চান না। এই সিদ্ধান্তের কারণে একাধিক বড় প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে দক্ষিণী তারকা Allu Arjun-এর সঙ্গে ‘রাকা’ ছবিতে কাজ করতে রাজি হন অভিনেত্রী।
এরই মধ্যে নতুন করে মা হওয়ার খবর সামনে আসায়, ছবির শুটিং ও তাঁর চরিত্র নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থার কথা মাথায় রেখেই নাকি তাঁর চরিত্রের দৈর্ঘ্য কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এই সমস্ত জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। তাঁদের বক্তব্য, পরিকল্পনা অনুযায়ীই ছবির কাজ এগোচ্ছে এবং দীপিকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সঠিক সময়েই সব তথ্য প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি নির্মাতারা এ-ও বলেন, দীপিকা কাজের প্রতি ভীষণই ইতিবাচক ও উদ্যমী।
খবর অনুযায়ী, ‘রাকা’ ছবিতে অ্যাকশনঘরানার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন Rashmika Mandanna, Janhvi Kapoor এবং Mrunal Thakur। ফলে ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে দর্শকদের মধ্যে।
সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে এই বহু প্রতীক্ষিত ছবি। এখন দেখার, জল্পনার অবসান ঘটিয়ে বড়পর্দায় দীপিকার চরিত্র ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।
Image source-Google