মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন চিনি ছাড়া স্বাস্থ্যকর মিষ্টি। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।

 

পনির ও ওট্‌সের সন্দেশ

 

সন্দেশ মানেই ছানা ও বেশি করে চিনি পাক দিয়ে বানাতে হবে তা নয়। প্রোটিনে সমৃদ্ধ সন্দেশও বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে। এর জন্য লাগবে ১০০ গ্রামের মতো পনির, রোস্টেড ওট্‌স পাউডার ২ চামচ, গুড় এক চামচ। প্রথমে পনির ভাল করে মেখে নরম করে নিন। একটি নন-স্টিক প্যানে পনির, ওট্‌স পাউডার দিয়ে ভাল করে নাড়ুন। এতে গুড় মেশাতে পারেন। মিশ্রণটি ঝরঝরে হলে সামান্য এলাচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। এ বার ছোট ছোট সন্দেশের আকারে গড়ে উপরে কাঠবাদামের কুচি দিয়ে দিন। ১টি বড় সন্দেশ থেকে প্রায় ১১০-১২০ ক্যালোরি এবং ৫-৬ গ্রাম প্রোটিন পাওয়া যাবে।

 

বেসন নারকেলের বরফি

 

প্যানে এক চামচ ঘি গরম করে তাতে এক কাপের মতো বেসন মেশান। বেসন সোনালি হওয়া অবধি ভাজুন। এ বার তাতে আধ কাপের মতো নারকেল কোরা, গুড় ও দুধ মেশান। মিশ্রণটি ভাল ভাবে নাড়তে থাকুন। ঘন হয়ে আসা অবধি কম আঁচে নাড়তে হবে। এ বার একটি ঘি মাখানো থালায় মিশ্রণটি ঢেলে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। উপরে কাজু ও পেস্তা ছড়িয়ে দিন। তার পর ঠান্ডা হলে বরফির মতো আকারে কেটে নিন।

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন এই নিরামিষ রেসিপি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *