বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মাটন মোহিনী।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
মাটন – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২টি বড় সাইজের
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
টম্যাটো বাটা – ১টি
দই – ৩ টেবিল চামচ
কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – আধা চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
জিরে গুঁড়ো – ১/২ চা চামচ
কাঁচালঙ্কা – ২টি
ঘি – ১ টেবিল চামচ
সর্ষের তেল – পরিমাণ মতো
নুন – স্বাদমতো
চিনি – এক চিমটি
ধনেপাতা কুচি – সাজানোর জন্য
প্রণালী:
প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে সামান্য লবণ, হলুদ, দই এবং আদা-রসুন বাটা দিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ভাজুন। তারপর টম্যাটো বাটা দিয়ে ভালো করে নাড়ুন যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে মশলা ভালো করে কষান। তারপর মাটন কড়াইতে দিয়ে দিন। এরপর কাজুবাদাম বাটা এবং সামান্য জল দিয়ে ঢেকে দিন। প্রেসার কুকার ব্যবহার করলে ৩–৪টি সিটি দিলেই মাংস ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মাংস সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচালঙ্কা, গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি দিয়ে দিন। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটি (Recipe)।
আরও পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দই বেগুন
Image source-Google