খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন মশালাদার ‘গোল্লা ইডলি’। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

উপকরণ

 

১ কাপ জল

 

১ চা চামচ নুন

 

১ চা চামচ ঘি

 

১ কাপ চালের গুঁড়ো

 

২ টেবিল চামচ তেল

 

১ চা চামচ সর্ষের দানা

 

দেড় চা চামচ ছোলার ডাল

 

১ চা চামচ বিউলির ডাল

 

২ চা চামচ তিল

 

১টি শুকনো লঙ্কা

 

৩-৪টি কারি পাতা

 

কাঁচালঙ্কা কুচি

 

আধ চা চামচ আদা বাটা

 

প্রণালী

 

প্যানে জল ফুটিয়ে তাতে নুন এবং ঘি দিন। ভাল ভাবে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিন চালের গুঁড়ো। জল সম্পূর্ণ টেনে এলে আঁচ বন্ধ করে অল্প ঠান্ডা হতে দিন।

 

হাত দেওয়ার মতো ঠান্ডা হলে ওই মিশ্রণটি মেখে নরম করে নিন। প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন। ওর থেকে ছোট ছোট লেচির মতো কেটে হাতের চাপে বানিয়ে নিন গোল গোল বল।

 

মনে রাখবেন এই বল কিন্তু একেবারেই খুব বড় হবে না। ছোট হলেই খেতে ভাল লাগবে বেশি। ১০-১৫ মিনিট বলগুলিকে ভাপিয়ে নিন।

 

প্যানে তেল গরম করুন। তাতে বিউলির ডাল, ছোলার ডাল, সর্ষের দানা, শুকনো লঙ্কা, কারি পাতা এবং তিল ফোড়ন দিন। অল্প নেড়ে দিন আদা বাটা এবং কাঁচালঙ্কা কুচি। ২-৩ মিনিট রাখুন। তার পরে ছোট ছোট বলের মতো ইডলি ঢেলে দিন মশলার মধ্যে।

 

ভাল করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব অল্প সময়ের জন্য ভেজে নিন। তবে ইডলির গায়ে বাদামি ভাব আসবে না।

 

ভাজা হয়ে গেলে যে পাত্রে পরিবেশন করবেন, ঢেলে নিন তাতে। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। যে কোনও ধরনের চাটনির বাটি পাশে রেখে পরিবেশন করুন।

 

আরও পড়ুন: Bangabhaban controversy:বঙ্গভবন কাণ্ডে মমতাকে ঘিরে ‘সেটিং তত্ত্ব’, সরব বাম-কংগ্রেস!

Image source-Google

By Torsha