খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে চিকেন দিয়ে বানিয়ে নিন এই রেসিপিগুলো।নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
লেমন পেপার চিকেন
একটি বড় পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে দই, নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখলে ভাল। একটি ননস্টিক প্যানে মাখন গরম করে আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন। ম্যারিনেট করা চিকেন দিয়ে ভাল করে কষিয়ে নিন। এ বার ঢাকা তুলে আবার কিছুটা গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। সেদ্ধ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। দুপুরে ও রাতে এই ভাবে চিকেন খেলে ওজন বাড়বে না।
ফল-সব্জি দিয়ে চিকেন স্যালাড
ফাইবারে ভরপুর ও ভিটামিনে ঠাসা এই স্যালাড। ফল, সব্জি ও চিকেন থেকে একই সঙ্গে প্রোটিন, ভিটামিন ও ফাইবার ঢুকবে শরীরে। খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাইছেন যাঁরা, তাঁরা এই স্যালাড রোজের পাতে রাখতে পারেন। এটি বানাতে লাগবে আড়াইশো গ্রামের মতো চিকেন। ভাল করে ধুয়ে নুন, পাতিলেবুর রস ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে সেদ্ধ করে নিন। কিউব করে কেটে সেদ্ধ করলে ভাল হয়, নইলে সুবিধা মতো টুকরো করে নিতে হবে। আনারস, আপেল ও সেদ্ধ করা গাজরের কিউবে মধু ও গোলমরিচ মাখিয়ে রাখুন। দই ভাল করে ফেটিয়ে নিন, সামান্য অলিভ অয়েল ও অল্প নুন দিতে হবে। এ বারে একটি বড় পাত্রে চিকেনের কিউবের সঙ্গে পেঁয়াজ কুঁচি ও সামান্য দই দিয়ে নেড়ে ভাল করে মিশিয়ে রাখুন। এর মধ্যে সব ফলের টুকরো দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন। দই ও অলিভ অয়েল মেশান। লেটুস পাতা হালকা সেদ্ধ করে উপরে ছড়িয়ে দিন। এর উপর অল্প মাখন দিতে পারেন বা গ্রেট করা চিজ়। অল্প গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:SIR: ‘সব কি কমিশন ঠিক করবে?’ SIR শুনানিতে বিজেপি ও শাহকে তীব্র আক্রমণ মমতার
Image source-Google