স্ত্রী আলিয়া ভট্ট সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। প্রায় ৮৬ মিলিয়ন অনুরাগী তাঁর। কিন্তু আলিয়া যাঁদের অনুসরণ করেন, তাঁদের তালিকায় নেই রণবীর কপূর—এমনটাই আলোচনায়। কারণ, সেই অনুমতি দিতে নারাজ অভিনেতা নিজেই।
রণবীর কপূর জনসমক্ষে যতটা শান্ত, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে ঠিক ততটাই গোপনীয়। প্রকাশ্যে তাঁর কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। কিন্তু বলিপাড়ায় জোর গুঞ্জন, রণবীর নাকি বেনামে একটি অ্যাকাউন্ট চালান, যার মাধ্যমে সহকর্মীদের সামাজিক জীবনে নজর রাখেন। সেই অ্যাকাউন্টে মাত্র দু’টি ভিডিয়ো—দুটোই মেয়ে রাহার।
অন্য দিকে, আলিয়া ভট্ট নিয়মিত পোস্ট ও স্টোরির মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। তবে আশ্চর্যজনক বিষয়—তিনি নিজের স্বামীকেই অনুসরণ করেন না। কারণ, রণবীরের দাবি, আলিয়া তাঁকে ‘ফলো’ করলে তাঁর গোপন অ্যাকাউন্ট সম্পর্কে সবাই বুঝে যাবে!
রণবীরের গোপন অ্যাকাউন্ট কোন নামে—এই প্রশ্ন অনুরাগীদের মাঝে দীর্ঘদিনের কৌতূহল। একবার সেই তথ্য প্রায় ফাঁস করতে বসেছিলেন অভিনেতার মা নীতু কপূর। রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তিনি ইনস্টাগ্রামে ‘আরকেএস’ নামে একটি আইডি ট্যাগ করেছিলেন। নাম দেখে অনেকেই ভাবতে শুরু করেন, এটাই হয়তো রণবীরের গোপন অ্যাকাউন্ট। কারণ, পরিবারের ঐতিহ্য অনুযায়ী রাজ কপূর, রণবীর—সকলেই ‘আরকে’ নামেই পরিচিত।
তবে আলিয়া জানিয়েছেন, সেটি রণবীরের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। অভিনেতা নিজের ৪৩তম জন্মদিনে যে অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেখান থেকেও তিনি কাউকে অনুসরণ করেন না। রণবীরের কথায়, “আমি চাই দর্শক আমাকে শুধু পর্দাতেই দেখুক। আর আলিয়াকে ফলো করতে দিই না—কারণ ও করলে সবাই ধরে ফেলবে এটি আমার অ্যাকাউন্ট।”
আরও পড়ুন: Amitabh-Jaya: ধর্মেন্দ্রের হাসপাতালের ভিডিও ফাঁস! ক্ষোভে ফেটে পড়লেন অমিতাভ, কড়া বার্তা জয়ারও
Image source-Google