খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন খেজুর আমসত্ত্ব দিয়ে পরোটা।নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

উপকরণ

 

৪ কাপ আটাআধ কাপ ময়দা

 

এক চিমটে নুন

 

এক চামচ ঘি

 

ঈষদুষ্ণ জল

 

আধ কাপ আমসত্ত্বকুচি

 

আধ কাপ খেজুরকুচি

 

তিন চামচ কিশমিশ কুচিয়ে নেওয়া

 

প্রণালী

 

আটা-ময়দা মিশিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মাখতে হবে। তাতে সামান্য নুন ও ঘি দিয়ে ময়ান দিন। ভাল করে মেখে নরম মণ্ড বানাতে হবে। তার পর সেটি ঢেকে রাখুন আধ ঘণ্টার মতো। অন্য একটি পাত্রে পুরের সব কুচোনো উপকরণ মিশিয়ে রাখুন। ময়দার লেচি কাটার আগে আরও এক বার মেখে নিন। তার পর লেচি কেটে তাতে খেজুর, আমসত্ত্ব, কিশমিশের কুচি ভরে বেলে নিন। অল্প ঘি তাওয়ায় দিয়ে দু’পিঠ সেঁকে নিন। এই পরোটা আচার বা দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।

 

আরও পড়ুন: Prashant Kishor: ‘জনসুরাজ’ জিতুক বা না জিতুক, বিহার জিতবে, পিকের হুঙ্কার রাজনীতির মূল সুর বদলে দিচ্ছে

 

Image source-Google

By Torsha