বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মাংসের পোলাও
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
মাংস ১ কেজি
বাসমতী চাল ১ কেজি
ঘি ৩০ গ্রাম
সাদা তেল ৫০ গ্রাম
গরমমশলা ১০ গ্রাম
পেঁয়াজ দুটি
টকদই ২ কাপ
আদাবাটা ২ চা চামচ
রসুনবাটা ২ চা চামচ
শা-জিরা, শা-মরিচ, জায়ফল, জয়ত্রী অল্প পরিমাণমতো
লঙ্কাগুঁড়ো
নুন, মিষ্টি
মাংসের স্টক
নারকেলের দুধ ২ কাপ
অল্প দুধে ভেজানো জাফরান
কেওড়াজল চামচ
গোলাপজল ২ চামচ
মিষ্টি আতর ১ ফোঁটা
প্রণালী:
প্রথমে চালটি ধুয়ে নিন। এরপর একটি প্রেসার কুকারের মধ্যে মাংস ও চালের দ্বিগুণ জল দিয়ে প্রেশারে মাংস সেদ্ধ করে ছেঁকে রেখে দিন। এবার মাংস সেদ্ধ জলও রেখে দেবেন। তারপর কড়াইতে ঘি ও তেল গরম করে বাটা গরমমশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে ভেজে একে একে রসুনবাটা, আদাবাটা, সেদ্ধ মাংস ও চাল দিয়ে ভালো করে রাঁধতে হবে। তারপর তাতে শা-জিরা, শা-মরিচ, জয়ত্রী, জায়ফল গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চাল, নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার মাংস সেদ্ধ জল ও নারকেলের দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে। এবার চাল সেদ্ধ হয়ে এলে তাতে দুধে ভেজানো জাফরান ও কেওড়াজল, গোলাপজল ও মিষ্টি আতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।
Image source-Google