বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মটন কিমা খিচুড়ি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

মটন কিমা খিচুড়ি

আধ বাটি মুগের ডাল হালকা করে ভেজে নিন। এ বার ভাজা মুগডাল, আধবাটি মুসুরির ডাল আর বাসমতি চাল জলে ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে জিরে, তেজপাতা আর গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজকুচি, টম্যাটোকুচি, আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষানোর পর হলুদ, ধনে, জিরে আর লঙ্কার গুঁঁড়ো একটু জলে গুলে কড়াইয়ে দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নুন-চিনি দিয়ে দিন। তার পর কিমা দিয়ে কষিয়ে দিন। এ বার জল ঝরিয়ে রাখা ডাল-চালের মিশ্রণ দিয়ে ভাল করে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিন। এর পর ঢাকা দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। চাল-ডাল, কিমা সেদ্ধ হয়ে গেলে ঘি আর গরমমশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

আরো পড়ুন: Rhea Chakraborty: সংশোধনাগারের অভিজ্ঞতায় জীবনদর্শন বদলে গেল রিয়ার

Image source-Google

By Torsha