বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ঠাকুরবাড়ি স্পেশাল পোস্তর দম।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

 

২০০ গ্রাম পোস্ত

 

Advertisement

 

২টি আলু (মাঝারি মাপে ডুমো করে কাটা)

 

আধ কাপ পেঁয়াজবাটা

 

২ চা চামচ আদাবাটা

 

২ চা চামচ জিরেগুঁড়ো

 

২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

 

১ টেবিল চামচ ঘি

 

আধ চা চামচ গরমমশলাগুঁড়ো

 

স্বাদমতো নুন, চিনি

 

পরিমাণ মতো সর্ষের তেল

 

২ টেবিল চামচ বেসন

 

প্রণালী:

 

একটি পাত্রে পোস্তবাটা, পেঁয়াজবাটা, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সামান্য বেসন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশ্রণটি ভাল করে মেখে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে পোস্তর বড়াগুলি লালচে করে ভেজে নিন। বড়াগুলি ভাজতে অসুবিধা হলে মিশ্রণে খানিকটা বেসন আরও দিতে পারেন। এ বার কড়াই থেকে খানিকটা তেল তুলে নিয়ে আলুগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলেই পেঁয়াজবাটা আর আদাবাটা দিয়ে ভাল করে ভেজে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সব রকম গুঁড়োমশলা আর নুন, চিনি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে খানিকটা জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে বড়াগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢিমে আঁচে রান্না করুন। শেষে ঘি আর গরমমশলা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্তর দম।

আরো পড়ুন: Bihar Election: বিহারে আসনরফা নিয়ে টানাপোড়েন তুঙ্গে, সমাধানে নীতীশ-শাহ বৈঠক! কার কত দাবি, NDA-তে হিসেব মিলছে না

Image source-Google

By Torsha