খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন ডিমের ফিঙ্গার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
ডিম: ৬টি
পেঁয়াজ কুচি: আধ কাপ
চিলি ফ্লেক্স: ১ টেবিল চামচ
অরিগ্যানো: ১ টেবিল চামচ
গাজরকুচি: ২ টেবিল চামচ
ক্যাপসিকামকুচি: ২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ: স্বাদ মতো
বিস্কুটের গুঁড়ো: ২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার: আধ কাপ
প্রণালী:
ডিমগুলি একটি বড় বাটিতে ভাল করে ফেটিয়ে নিন। এ বার একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে আবার ফেটিয়ে নিন। একটি বড় ছড়ানো পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে পাত্রটি বসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিন। মিনিট পনেরো পর ডিম ভাপা হয়ে এলে ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে কেটে নিন। এ বার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজারে ভরে রাখুন। খিদে পেলেই ডোবা তুলে ভেজে নিয়ে টম্যোটো সস্ ও মেয়োনিজের ডুবিয়ে উপভোগ করুন এগ ফিঙ্গার।
আরও পড়ুন: Boiled Egg: সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে হিমশিম? এই ৫ সহজ টোটকায় হবে ঝটপট কাজ