বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ঢাকাই ভুনা চিংড়ি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

 

বাগদা চিংড়ি- মাঝারি আকারের ৪ টি

 

সরষের তেল- ৪ টেবিল চামচ

 

পেয়াঁজ বাটা- ২ টেবিল চামচ

 

রসুন বাটা- ১ টেবিল চামচ

 

আদা বাটা- ১ টেবিল চামচ

 

পোস্ত বাটা- ১ চা চামচ

 

গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ

 

জিরে গুঁড়ো- আধ চা চামচ

 

ধনে গুঁড়ো- আধ চা চামচ

 

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

 

ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

 

লঙ্কা গুঁড়ো- স্বাদ অনুযায়ী

 

কাঁচালঙ্কা- ১ টি

 

নুন, মিষ্টি- স্বাদ অনুযায়ী

 

প্রণালী-

কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে খোসা মাথা ছাড়িয়ে রাখা চিংড়ির মাছ দিয়ে ভালো করে সাঁতলে নিতে হবে। এর মধ্যেই দিতে হবে পেঁয়াজ বাটা। কিছুক্ষণ কষিয়ে একে একে দিতে হবে রসুন (Recipe) এবং আদা বাটা। অন্যদিকে একটি বাটিতে সব গুঁড়ো মশলা দিয়ে একটি পেস্ট তৈরি করে তা ঢেলে দিতে হবে বাটা মশলায়।

ভালো করে কষানো হলে তেল ছাড়তে শুরু করলে যোগ করতে হবে চিংড়ি এবং কাঁচালঙ্কা। ভালো করে সবকিছু নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পোস্তবাটা। সামান্য নেড়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখুন। ফুটে গেলে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ঢাকাই ভুনা চিংড়ি।

আরো পড়ুন: Jaya Ahsan: পুজো মানেই কলকাতা! শারদীয়ায় জয়া আহসানের পরিকল্পনা

Image source-Google

By Torsha