বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন পোড়া লঙ্কা রুই।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
এই রেসিপি (Recipe) তৈরিতে লাগবে—চার পিস রুই মাছ, তিন থেকে চারটি শুকনো লঙ্কা,
একটি গোটা পেঁয়াজবাটা, এক চামচ আদাবাটা, আধ চামচ গোটা জিরে, একটি মাঝারি টম্যাটো কুচি,
আধ চামচ হলুদগুঁড়ো, সর্ষের তেল এবং স্বাদমতো নুন।
প্রণালী:
প্রথমে মাছ পরিষ্কার করে টুকরো টুকরো করে কাটুন এবং সামান্য নুন ও হলুদ মেখে রেখে দিন। একটি শুকনো কড়াইতে শুকনো লঙ্কাগুলো সোনালি পোড়া গন্ধ না আসা পর্যন্ত ভেজে নিন। এরপর ঠান্ডা করে সামান্য জল দিয়ে মিহি বাটা তৈরি করুন। একইভাবে পেঁয়াজ, আদা এবং গোটা জিরে বাটুন।
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভেজে তুলে রাখুন। সেই তেলেই প্রথমে লঙ্কার বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর আদা-পেঁয়াজ-জিরের বাটা মিশিয়ে দিন। নুন ও হলুদ দিয়ে মশলা কষুন যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার টম্যাটো কুচি দিয়ে ঢেকে দিন এবং নরম হতে দিন। টম্যাটো মিশে গেলে ভাজা মাছ কড়াইতে দিয়ে সামান্য জল ঢালুন। মশলা ঘন হয়ে এলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
আরো পড়ুন: SSC: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা, ১৮০৪ জনের নাম তালিকাভুক্ত
Image source-Google