বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মৌরি পটল।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৭-৮ টি পটল লম্বাটে টুকরোয় কাটা

 

২টি মাঝারি মাপের আলু লম্বাটে ভাবে কেটে নেওয়া

 

২ টেবিল চামচ সর্ষের তেল

 

১ টেবিল চামচ ঘি

 

৩ টেবিল চামচ মৌরি

 

২টি শুকনো লঙ্কা

 

১টি তেজপাতা

 

১টি ছোট এলাচ থেঁতো করা

 

১ গাঁট মাপের দারচিনি

 

২টি লবঙ্গ

 

১ টেবিল চামচ আদা বাটা

 

১/২ টেবিল চামচ লঙ্কা বাটা

 

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

 

 

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

 

আধ কাপ দুধ (প্রায় ৮-১০ টেবিল চামচ)

 

স্বাদমতো নুন

 

সামান্য চিনি

প্রনালী:

প্রথমে শুকনো করাইতে অল্প আছে। মৌরিগুলোকে ভেজে নিন। সুগন্ধ বেরোলেই আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়া অথবা হামাল দিতে দিয়ে মৌরিগুলোকে গুঁড়িয়ে নেবেন। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে তাতে আলু পটল গুলো আলাদা আলাদাভাবে ভেজে নেবেন। এরপর বাকি মসলাগুলি একে একে ওই তেলের মধ্যে দিয়ে দেবেন। শুকনো মসলা গুলি হালকা ভাজা হয়ে গেলে তারমধ্যে আদা লঙ্কা বাটা, এক টেবিল চামচ মৌরি গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মশলা কষে গেলে তাতে অল্প পরিমাণ জল দেবেন। এবার তেল থেকে মশলা ছেড়ে আসলে ভেজে রাখা পটল ও আলু গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। এরপর ওপর থেকে অল্প একটু দুধ ও সামান্য জল দিয়ে ফুটতে দেবেন ৫ মিনিটের মতন। পাঁচ মিনিট হয়ে গেলে কড়াইয়ে এক চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। তারপরই গরম গরম পরিবেশন করবেন মৌরি পটল (Mouri Potol)।

আরো পড়ুন: Bhaswar Chatterjee: শুভশ্রীর ‘স্বামী’ হয়ে প্রশংসায় ভাস্বর চট্টোপাধ্যায়

Image source-Google

By Torsha