পূর্ব বর্ধমানের মাটি থেকে রাজ্যের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করে তিনি স্পষ্ট বার্তা দিলেন – তৃণমূল (TMC) সরকার কাজ করে, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই এই সরকারের প্রধান চিহ্ন।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, ৭২ হাজারের বেশি পরিবার পেতে চলেছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক সহায়তা, যা বাংলার নারীদের অর্থনৈতিক স্বাধীনতার পথে বড় পদক্ষেপ।
এছাড়াও, রাজ্যের উন্নয়নচিত্রে যুক্ত হয়েছে একাধিক প্রকল্প –
৫ হাজার ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে নতুন সাইকেল, শিক্ষায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ।
২৫০০-এর বেশি মানুষকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর নির্মাণে সহায়তা প্রদান।
প্রবল বৃষ্টিপাত ও জলছাড়ের কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
পূর্ব বর্ধমানের ৫৪টি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
১৫টি আদিবাসী কমিউনিটি সেন্টার নির্মাণ, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে জোর।
৪৯টি নতুন বাসস্ট্যান্ড, যা জেলার পরিবহণ ব্যবস্থাকে উন্নত করবে।
কৃষি ও শিল্পকে যুক্ত করতে ৩৪৭ কোটি টাকা ব্যয়ে নতুন শিল্প সেতু তৈরির কাজ শুরু।
রানিগঞ্জ ও আসানসোল পৌর এলাকায় নতুন প্রশাসনিক ভবন, কাঁকসা ও সালানপুরে রাস্তা নির্মাণে বরাদ্দ প্রায় ৯ কোটি টাকা।
দুর্গাপুরে নতুন কমিউনিটি সেন্টার, তিনটি ব্লকে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র – স্বাস্থ্যব্যবস্থায় জোরদার পদক্ষেপ।