টলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সম্পর্কে ভাঙনের জল্পনা তুঙ্গে। তাঁদের দীর্ঘ দাম্পত্যে ফাটলের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় থেকে সংবাদমাধ্যমেও। এমন এক টানাপড়ার সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তাঁদের বড় মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta)।
সারা (Sara Sengupta) সদ্য স্কুল পেরিয়েছেন। ইতিমধ্যেই মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছেন এবং ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছেন। একদিকে বাবা-মায়ের সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন, অন্যদিকে সারার ব্যক্তিগত জীবন নিয়েও এখন উৎসাহী নেটপাড়া। সম্প্রতি তিনি পাটায়ায় ছুটি কাটাতে গিয়ে কিছু ছবি পোস্ট করেন। বিচে সময় কাটানো, খাবার উপভোগ, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে নেওয়ার মুহূর্ত—এই সবই ছিল ক্যামেরাবন্দি।
কিন্তু নজর কেড়েছে একটি বিশেষ ছবি। যেখানে সারা এক পুরুষ বন্ধুর সঙ্গে সাদা স্কার্ট ও বিকিনিতে দাঁড়িয়ে রয়েছেন, হাত ধরাধরি করে। ছবিটি পোস্ট হতেই শুরু হয় চর্চা। অনেকেই ধরে নিয়েছেন, সারার জীবনে হয়তো নতুন কেউ এসেছে। যদিও সারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি, সম্পর্কের বিষয়টি খোলসা করেননি তিনি।
বাবা যিশুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে, যখন ইনস্টাগ্রামে তাঁরা একে অপরকে আনফলো করেন। অন্যদিকে, মা নীলাঞ্জনা নিজের প্রযোজনা সংস্থা ও দুই মেয়েকে নিয়ে এগিয়ে চলেছেন জীবনের নতুন অধ্যায়ে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমার জীবনের সমস্ত সাফল্যের পেছনে রয়েছে সারা ও জ়ারা। ওদের ছাড়া কিছুই সম্ভব হত না।”
যিশু যদিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থাকতেই পছন্দ করেন। এখন তাঁকে দেখা যাচ্ছে এক জনপ্রিয় রিয়্যালিটি শো-তে। সিনেমার প্রিমিয়ারেও তিনি নিয়মিত হাজির থাকছেন।
এতকিছুর মাঝে সারা যেন নিজের মতো করেই চলার পথ খুঁজে নিচ্ছেন—একটু আলো, একটু ছায়া মিশিয়ে। বাবা-মায়ের বিচ্ছেদ জল্পনার মাঝেও ব্যক্তিত্বের ছাপ রেখে চলেছেন যিশুকন্যা। তাঁর এই নিজস্ব চলার পথেই খুঁজে পাওয়া যাচ্ছে নতুন প্রজন্মের সাহসিকতার প্রতিচ্ছবি।
Image source-Google