দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না—এই শর্ত দিয়েই ‘স্পিরিট’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দাবি ছিল, ২০ কোটি টাকার পারিশ্রমিক ও নির্ধারিত শুটিং সময়। প্রযোজকরা রাজি না হওয়ায় বাদ পড়েন দীপিকা। বিষয়টি নিয়ে পরোক্ষে তাঁকে কটাক্ষ করেন পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। ‘নারীবাদ’ নিয়েও তির্যক মন্তব্য করেন তিনি।

 

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী কাজল। তাঁর বক্তব্য, “আমি কোনও দিনই ২০ ঘণ্টা বা একটানা অতিরিক্ত কাজ করিনি। পরিবারই আমার কাছে প্রথম। তাই একসঙ্গে একাধিক ছবিও করিনি।”

 

২০০৮ সালে মেয়ে নাইসা ছোট, বাবা অসুস্থ—এই পরিস্থিতিতেও কাজ ও পরিবার সামলানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কাজল। তখন ‘ইউ, মি অউর হম’-এর শুটিং চলছিল। কাজল জানালেন, “অজয় সেই সময় সবটা সামলে নিয়েছিল, যাতে আমি দ্রুত বাড়ি ফিরতে পারি।”

 

অভিনেত্রীর মতে, সময়ের মূল্য বুঝে কাজ করাই প্রাধান্য পাওয়া উচিত, পরিশ্রম নয় অতিরিক্ত ঘন্টার ভিত্তিতে। দীপিকার পাশে দাঁড়িয়ে কার্যত তিনিও জানিয়ে দিলেন, কাজের সময় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় ভুল কিছু নেই।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কোকোনাট কারি স্যুপ

Image source-Google

By Torsha