বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন হুররা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

 

চিংড়ি কুচোনা ৩০০ গ্রাম

 

বাটা চিংড়ি ১০০ গ্রাম

 

৩টি বড় পেঁয়াজ কুচোনো

 

১চা-চামচ জিরেগুঁড়ো

 

১ চা-চামচ ধনেগুঁড়ো

 

এলাচ ২-৩টি

 

দারচিনি এক টুকরো

 

তেজপাতা ২টি

 

৫-৬টি কুচো লঙ্কা

 

২ টেবিল চামচ বাদাম বাটা

 

২ টেবিল চামচ রসুন বাটা

 

দেড় টেবিল চামচ আদা বাটা

 

আধ বাটি নারকেল বাটা (মাঝারি)

 

সাদা তেল মাপমতো

 

বাদাম বাটা ২ টেবিল চামচ

 

পদ্ধতি: কড়াইয়ে তেল গরম হতে দিন। প্রথমে গরম মশলা ফোড়ন দিন। তার পর কুচনো চিংড়ি ভেজে নিন। এবার দিন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ভাল করে ভাজতে থাকুন। যোগ করুন বাটা চিংড়িও। সমস্ত উপকরণ নাড়তে থাকুন। এবার দিতে হবে আদা, রসুন বাটা, স্বাদমতো নুন, হলুদ। ভাল করে নাড়া চাড়া করে নিয়ে যোগ করতে হবে বাদাম বাটা, ধনে, জিরে গুঁড়ো। ক্রমাগত সমস্ত উপকরণ নাড়তে হবে। মশলা কষা হয়ে গেলে যোগ করুন সামান্য গরম জল। আঁচ কমিয়ে কিছু ক্ষণ রান্না করার পর তেল ছাড়লে মিশিয়ে দিন নারকেল বাটা। নারকেল বাটা আর চিংড়ির যত ভাল মিলমিশ হবে, কাই হবে ঠিক ততই সুন্দর। নারকেল খুব ভাল করে মিশে গেলে যোগ করতে হবে কিছুটা গরম জল। আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। তা হলেই দেখা যাবে, চিংড়ি এবং মশলা মিলেমিশে সুঘ্রাণ বেরোচ্ছে। হুররা কিন্তু হবে একটু ঝোল ঝোল। তবে পাতলা নয়, দেখতে হবে একটু ঘন।

 

বাংলাদেশে চালের রুটি দিয়ে মাছের হুররা খাওয়া হয়। তবে চালের রুটি না পেলে আটার রুটিও খেতে পারেন। গরম ভাতে মেখেও এর স্বাদ লাগবে দারুণ।

আরো পড়ুন: Dev: দেবের নতুন রূপে মুগ্ধ অনুরাগীরা

Image source-Google

By Torsha