খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার এই গরমে বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন প্যানকেক। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

১ কাপ আটা (সাধারণত ময়দা)

১ চামচ বেকিং পাউডার

১/২ চামচ চিনি

১/২ চামচ লবণ

১টি ডিম

১ কাপ দুধ (বা জল)

২ চামচ গলানো মাখন (বা তেল)

প্রস্তুত প্রণালী:

একটি বড় বাটিতে আটা, বেকিং পাউডার, চিনি এবং লবণ মিশিয়ে নিন।

অন্য একটি ছোট বাটিতে ডিম, দুধ এবং গলানো মাখন (বা তেল) মিশিয়ে নিন।

দুধের মিশ্রণটি শুকনো উপাদানের সাথে ধীরে ধীরে যোগ করুন এবং ভালোভাবে মেশান। খেয়াল রাখুন, ব্যাটারটি খুব ঘন বা পাতলা না হয়।

একটি ননস্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন এবং সামান্য তেল বা মাখন দিয়ে ব্রাশ করুন।

প্রতিটি প্যানকেকের জন্য ১/৩ কাপ ব্যাটার প্যানে ঢেলে দিন।

প্যানকেকের উপরের দিকে বুদবুদ দেখা শুরু হলে, তা উল্টে দিন এবং অন্য দিকেও ২-৩ মিনিট রান্না করুন।

প্যানকেকগুলি গরম গরম পরিবেশন করুন। আপনি মধু, সিরাপ বা ফল দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন।

আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha